Saturday, June 27, 2026

শেষ দু’দফার ভোট একসঙ্গে করার প্রস্তাব খোদ কমিশন নিযুক্ত দুই পর্যবেক্ষকের

Date:

Share post:

দেশজুড়ে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে। এবার সংক্রমণের বিচারে বিশ্বের প্রথম ভারত। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। ঘটছে মৃত্যুর ঘটনা। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। তিন এই সময়ই বাংলায় চলছে ৮ দফার ম্যারাথন ভোট (West Bengal Assembly Election)। যার জেরে এ রাজ্যে সংক্রমণ আরও বাড়ছে। একাধিক প্রার্থী করোনা আক্রান্ত। মারণ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে দুই প্রার্থীর।

এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (Election Commission) বাকি দফার ভোটগুলি একসঙ্গে করার দাবি বা আর্জি একাধিকবার জানানো হয়েছে। যদিও বিজেপি (BJP)-সহ বাকি বিরোধীরা তা মানতে নারাজ। কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি মেনেই বাকি দফার ভোটগুলি করার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। এবার কমিশনেরই দুই আধিকারিক রাজ্যের পরস্থিতি বিচার করে শেষ দু’দফার ভোট এক দিনে করানোর প্রস্তাব দিলেন।

সূত্রের খবর, রাজ্যের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই বিশেষ পর্যবেক্ষক (Special Observer) বিবেক দুবে (Vivek Dubey) এবং অজয় নায়েক (Ajay Nayak) মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারকে এমন প্রস্তাব দিয়েছেন। দুই পর্যবেক্ষক জানিয়েছেন, রাজ্যে ভোটের কাজে নিযুক্ত ২৫ জন কমিশন কর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের ২ প্রার্থী করোনায় মারাও গিয়েছেন। সেই ২ কেন্দ্রের ভোট পিছিয়ে গিয়েছে। তাই এই দুই আধিকারিকের মতে, শেষ দুই দফার ভোট এক দিনে হওয়া উচিত।

বিবেক দুবে এবং অজয় নায়েক নাকি এমনও মনে করেন, যে করোনার মধ্যে দীর্ঘ সময় ধরে নির্বাচন পরিচালনা করা খুব ঝুঁকির হয়ে যাবে। এই পরিস্থিতিতে অতিরিক্ত বাহিনীও চেয়েছেন তাঁরা।

পঞ্চম দফার নির্বাচনের আগে কলকাতায় সর্বদল বৈঠক করেছিল কমিশন। সেখানে রাজ্যের শাসকদল এক দিনে তিন দফার বৈঠক করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব খারিজ করে কমিশন প্রচারের সময় বেঁধে দেয়। কমিশনের দাবি, তিন দফার ভোট একদিনে করার মতো বাহিনী কমিশন মোতায়েন করতে পারবে না। তাই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, ২২ তারিখ ষষ্ঠ দফার ভোট। ২৬ এবং ২৯ এপ্রিল শেষ দুই দফার ভোট গ্রহণ। তারপর ২ মে গণনা।

Advt

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...