Saturday, June 27, 2026

কোভিড মোকাবিলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: বিজ্ঞপ্তি রাজ্যের

Date:

Share post:

ক্রমশ বেড়ে চলেছে করোনা (Carona) সংক্রমণ। রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল সরকার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। প্রয়োজনে শনি, রবিরার ও ছুটির দিনেও চিকিৎসক (Doctor), নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের ডিউটি করতে হতে পারে।

সারা দেশের সঙ্গে রাজ্যের দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন (Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ৪৬। মোট মৃতের সংখ্যা ১০,৬৫২।

আরও পড়ুন-দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রের্কড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

মঙ্গলবার, রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। ছিলেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে এক হাজার করোনা বেড বাড়ানো হবে।

বেড বাড়বে এম আর বাঙুর হাসপাতালে। শম্ভুনাথ পন্ডিত, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস, পিজি পলিক্লিনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণকে নিয়ে কম্পোজিট কোভিড হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হাওড়ার বালটিকুরি ইএসআই হাসপাতাল, রাজারহাটের কোভিড হাসপাতাল সিএনসিআই ও চন্দননগরের একটি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা হাসপাতালগুলিতেও বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা এবং অক্সিজেনও মজুত রাখার বিষয়ে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...