Sunday, June 7, 2026

দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

Date:

Share post:

প্রতি ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্বে সর্বোচ্চ। দৈনিক সংক্রমণের নিরিখে বুধবার নতুন রেকর্ড গড়ল ভারত।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক মৃত্যুর নিরিখেও বুধবার ভারতে তৈরি হল নতুন রেকর্ড। দেশে এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। বুধবার দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ভারত।

আরও  পড়ুন-বিধ্বস্ত স্বাস্থ্যব্যবস্থা অথচ আকাশপথে বঙ্গে ভোট প্রচারে মোদি-শাহদের খরচ ১০০ কোটি

গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬১। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৫৭ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৯০ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। যা দৈনিক সংক্রমণের নিরিখে বাংলায় এখনও সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৬৫২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৮ হাজার ৩৮৬। বাংলায় সুস্থতার হার ৮৯.৮২ শতাংশ। রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। কলকাতায় এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৭৯২। এরপরই উত্তর ২৪ পরগনা। সেখানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৪০৭।

Advt

Related articles

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...