Tuesday, June 9, 2026

করোনা আক্রান্ত যাদবপুরের CPIM প্রার্থী সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) করোনা (Corona) আক্রান্ত আরও এক প্রার্থী। এবার যাদবপুরের (Jadavpur) সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএমের (CPIM) দাপুটে প্রার্থী সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) শরীরে মারণ ভাইরাদের থাবা। গতকাল, মঙ্গলবার চেস্টের সিটি স্ক্যান করার পর চিকিৎসকের পরামর্শে সিপিএম নেতাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।

এরপরই আজ, বুধবার ভোররাতে সুজন চক্রবর্তীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। করোনার মৃদু উপসর্গ রয়েছে সুজনবাবুর শরীরে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশজুড়ে আছড়ে পড়ছে। ব্যতিক্রমী নয় বাংলা। তার মধ্যে ম্যারাথন বিধানসভা নির্বাচন থাকায় মিটিং-মিছিলের জেরে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়ছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

Advt

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...