Tuesday, March 31, 2026

দিল্লিতে কোভিড ফেসিলিটি সেন্টার তৈরি করল ডিআরডিও

Date:

Share post:

করােনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সক্রিয় হলাে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দিল্লিতে কোভিড ফেসিলিটি সেন্টার তৈরি করল এই সংস্থা। এতে রাখা হয়েছে অক্সিজেন বেড ও ভেন্টিলেটর।
এছাড়াও করােনা আক্রান্তের জন্য সবরকম সুবিধা ও চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে এখানে। এখানে চিকিৎসার জন্য রােগীকে কোনও টাকা দিতে হবে না বলে জানানাে হয়েছে।
এখানে যদি কোনও রােগীর হৃদ রোগের সমস্যা দেখা দেয়, তবে সেন্টার থেকেই সরাসরি দিল্লি এইমসে ভর্তি হওয়া যাবে বলে জানানাে হয়েছে। এই সেন্টারে ২৫০টি শয্যা আছে। সােমবার থেকে চালু হতে চলা এই সেন্টারের শয্যা সংখ্যা দিনকয়েকের মধ্যেই ৫০০ করা হবে। দিল্লির হাসপাতালগুলিতে করােনা রােগীর তুলনায় বেডের সংখ্যা কম থাকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ২৪ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সংরক্ষিত বেড়ভর্তি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, হাসপাতালের মােট ১০,০০০ বেডের মধ্যে ১,৮০০ টি বেড় করােনা রােগীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। তার পরেও ঘাটতি দেখা দিয়েছে প্রচুর।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের কাছে কারােনা রােগীদের চিকিৎসার জন্য অন্তত সাত হাজার বেড সংরক্ষিত করে রাখার অনুরােধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে কুম্ভমেলা করােনার নতুন সুপার স্প্রেডার হয়ে ওঠার ফলে দিল্লি সরকার এই মেলায় অংশ নেওয়া সমস্ত দিল্লিবাসীকে রাজধানীতে ফেরার সঙ্গে সঙ্গে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিন থাকার নির্দেশ দিয়েছে।

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...