Wednesday, June 24, 2026

মমতাই ঠিক, নোটবন্দির উদাহরণ টেনে টিকা নিয়ে মোদির সিদ্ধান্তকে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(central government) টিকা বন্টন নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তরফে আবেদন জানানো হয়েছিল বাংলার সব মানুষকে বিনামূল্যে টিকা দিতে চায় রাজ্য। সে জন্য রাজ্যই সরাসরি উৎপাদক সংস্থার থেকে টিকা কিনে নিতে চায়। যদিও কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়নি। অতঃপর করোনার বাড়বাড়ন্তে কেন্দ্রীয় সরকার টিকা খোলাবাজারে বিক্রির অনুমতি দিয়ে দেওয়ায় এখন মমতারই জয় দেখছে তৃণমূল(TMC)। এক ছোট্ট টুইটে বুধবার এ কথাই স্পষ্ট ভাবে তুলে ধরলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। একইসঙ্গে ২০১৬ সালের ৮ নভেম্বর মোদি সরকারের নোটবন্দি সিদ্ধান্তের বিরোধিতায় সর্বপ্রথম সরব হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টুইট উদাহরণ হিসেবে টেনে আনলেন ডেরেক। টুইটে তিনি লেখেন, দুটি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি(মমতা বন্দ্যোপাধ্যায়) সক্রিয় ছিলেন। নোটবন্দি ঘোষণার ২ ঘণ্টা পরেই কঠোর সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ভ্যাকসিনের ক্ষেত্রেও তিনি (মমতা বন্দোপাধ্যায়) বলেছিলেন, উনি (নরেন্দ্র মোদি) গুরুত্ব দেননি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে করোনা টিকা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে ১৮ বছরের ঊর্ধ্বে সকলে টিকা নিতে পারবেন। এবং টিকাকরণ প্রক্রিয়ায় জোয়ার আনতে খোলাবাজারে বিক্রি করা হবে করোনা টিকা। মোদি সরকারের এহেন সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপরই তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে ডেরেক ও ব্রায়নের দাবি অনুযায়ী, অনেকটা ঠিক নোট বন্দির মতই। তবে একেবারে শিরে সংক্রান্তি অবস্থায় দেরিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার পথেই হেঁটেছে কেন্দ্রীয় সরকার।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...