Monday, April 20, 2026

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! জানাল সেরাম

Date:

Share post:

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাৎ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে।

প্রথম দফায় স্রেফ স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধারা টিকা পেয়েছিলেন। এরপর ৬০ বছরের ঊর্ধ্ব প্রবীণ ও ৪৫-এর ঊর্ধ্ব কো-মর্বিডিটি যুক্তদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব প্রত্যেকের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর সোমবার কেন্দ্রীয় সরকার জানায়, ১৮ বছর বয়স হলেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। যা শুরু হচ্ছে পয়লা মে থেকে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রত্যেকটি রাজ্যকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের নির্ধারিত মূল্যে অর্থাৎ ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সেরামের দাবি, বিদেশের চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দিচ্ছে তারা। তারা জানিয়েছে, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী, ভ্যাকসিনের অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে।

আরও পড়ুন-দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

ইতিমধ্যেই বহু রাজ্য থেকে ভ্যাকসিনের ঘাটতির কথা জানা যাচ্ছে। তার মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দৈনিক প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে সাড়ে ৪ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হবে। সেরাম কর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন উৎপাদনে গতি বাড়াবে তাঁর সংস্থা। মে মাসের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত কোভিশিল্ড ডোজ বাজারে চলে আসবে বলে দাবি করেছেন তিনি।

দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রতি ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। দেশে এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৯০ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০।

Advt

Related articles

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...