Monday, March 23, 2026

ম্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার: করোনা পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন মমতা

Date:

Share post:

“এটা ম্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার”- ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য নরেন্দ্র মোদি (Narendra Modi)কে দায়ী করে বালুরঘাটে প্রচার সভা থেকে তোপ দাগলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, বালুরঘাটের দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেন মমতা। তিনি অভিযোগ করেন, “এটা ম্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার।’‌ দেশে তথা রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর অদূরদর্শিতাই দায়ী বলে মনে করেন তিনি।

মঙ্গলবার, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়েও মোদিকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন দেশবাসীর উপর ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন ফের মমতা অভিযোগ করেন, “বহিরাগতদের এনে বাংলায় রোগ ছড়াচ্ছে ওরা”।

রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, আগের মতো এবারও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে তৃণমূল সরকার। করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই নির্বাচনী সভায় কাটছাঁট করেছেন তৃণমূল নেত্রী। কলকাতায় একটাই মাত্র সভা করবেন। বাইরেও ১৫ মিনিট করে সভা করছেন তিনি। বুধবারও বালুরঘাটে সংক্ষিপ্ত ভাষণ দেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:প্রয়াত কবি শঙ্খ ঘোষ.. একটি যুগের অবসান

Advt

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...