Thursday, June 18, 2026

‘এটাই হয়ত শেষ সকাল’, ফেসবুকে পোস্ট করার পরের দিনই মৃত্যু কোভিড পজিটিভ চিকিৎসকের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ছুঁইছুঁই। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃত্যুর সর্বকালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি দেশে। হাসপাতালে বেডের আকাল, অক্সিজেন নেই, যেখানে সেখানে পড়ে মৃতদেহ। কবরস্থানে মৃতদেহ রাখার জায়গা নেই, শ্মশানে সর্বক্ষণ জ্বলছে চুল্লি। আক্রান্তদের সেবা করতে গিয়ে করোনা সংক্রমিত হচ্ছেন ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মীরাও। এবার এমনই এক চিকিৎসক যিনি সংক্রমিত হয়েছিলেন করোনায়। চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।

আরও পড়ুন-বাংলায় বিজেপি এলে বাঙালির চরম অবক্ষয় ঘটবে, ভোটের মাঝেই বিস্ফোরক অমর্ত্য

মণীষা যাদব মুম্বইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। মহারাষ্ট্রে করোনার বাড়বাড়ন্ত নজরে পড়ার মতো। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হন। চিকিৎসাও চলছিল তাঁর। তবে তিনি বুঝতে পেরেছিলেন হাতে আর বেশি সময় নেই। তা অনুভব করেই ফেসবুকে নিজের শেষ কথাগুলো রবিবার লিখেছিলেন ওই চিকিৎসক। তিনি লেখেন, ‘এটাই হয়ত শেষ সকাল। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে ভালো থাকুন।” তিনি আরও লেখেন, “দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর।” এরপরই সোমবার মৃত্যু হয় মণীষা যাদবের।

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মোকাবিলায় চিকিৎসকরা দেশবাসীকে বারবার কোভিড বিধি মেনে চলার কথা বলছেন। কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষই এখনও সচেতন নয়। তাঁদের মুখে মাস্ক নেই, মেনে চলছেন না সামাজিক দূরত্বও। ফলে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ।

Advt

 

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...