Sunday, March 22, 2026

অক্সিজেন, ওষুধ, টিকা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে ‘জাতীয় নীতি’ তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনা’র (Corona) সেকেন্ড ওয়েভ-এ ত্রস্ত গোটা দেশ৷ ধুঁকছে ভারত। আর এই ভয়াবহ অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন (Oxygen) ও অত্যাবশ্যকীয় ওষুধের (essential drugs) চরম আকাল৷ অথচ ন্যূনতম হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের৷

কেন্দ্রের এই ব্যর্থতার কড়া সমালোচনা করে এবার কঠোর পদক্ষেপ করেছে সর্বোচ্চ আদালত (Supreme Court)৷
দেশজুড়ে এই মুহুর্তের ভয়াবহ করোনা পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিতভাবেই পদক্ষেপ করেছে শীর্ষ আদালত।

অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের জোগানের মতো জরুরি বিষয় নিয়ে এখনই ‘জাতীয় নীতি’ তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা-ভ্যাকসিন সম্পর্কিত বিষয়টিও জাতীয় নীতির মধ্যে রাখতে হবে বলে জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি৷ সুপ্রিম কোর্ট এদিন বলেছে, “অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, টিকা দেওয়ার নীতি এবং প্রক্রিয়া, আমরা এই চারটি বিষয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জানতে চাই”৷
এ বিষয়ে কেন্দ্রকে নোটিশও জারি করা হয়েছেে। ২৪ ঘন্টার মধ্যে এই National Policy তৈরি করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷
আগামিকাল, শুক্রবার এই মামলার ফের শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবারই এ বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে মোদি সরকারকে।

প্রধান বিচারপতি এস এ বোবডের ( Chief Justice Of India ) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেশে টিকাকরণের প্রক্রিয়া এবং ধরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিও বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অতিমারির মধ্যে হাইকোর্টগুলি লকডাউনের ঘোষণা করতে পারে কিনা, সে দিকটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:শহিদ মিনার ময়দান থেকে কলকাতার ঘরে ঘরে পৌঁছতে চাইছেন মোদি, জোর প্রস্তুতি বিজেপির

এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সাহায্যের জন্যে আইনজীবী হরিশ সালভে ‘আদালত-বান্ধব’ হিসেবে নিযুক্ত করেছেন প্রধান বিচারপতি।

Advt

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...