Saturday, March 14, 2026

প্রাণ বাঁচিয়ে শিশুর পরিবারকেই অর্ধেক পুরস্কারমূল্য দান করলেন ‘রিয়েল হিরো’ ময়ূর

Date:

Share post:

জীবন বাজি রেখে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে এক শিশুকে বাঁচিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন মুম্বইয়ের(Mumbai) এক রেলকর্মী। মৃত্যুর পরোয়া না করে শিশুর জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়া এই যুবক মন জিতে নিয়েছেন সকলের। তবে শুধু বিপদে ঝাপিয়ে পড়া নয় ‘রিয়েল লাইফ হিরো’ ময়ূর শেলকে(Mayur Shelke) নামে ওই যুবকের হৃদয় যে কত বড় সম্প্রতি তা জানা গেল আরো এক তথ্য। অসম্ভব সাহসিকতার জন্য রেলের তরফ থেকে ময়ুরকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারতীয় রেলের(Indian rail) তরফে। তবে সেই টাকার অর্ধেক অংশ ওই শিশুর পরিবারের হাতে তুলে দিলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। যেখানে দেখা গিয়েছে মায়ের সঙ্গে যেতে যেতে এক শিশু পা পিছলে রেললাইনে পড়ে যায়। সেই সময় ওই লাইনে একটি থ্রু এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। শিশুটিকে সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেদিকে ছুটে যান ময়ূর। অত্যন্ত দ্রুততার সঙ্গে শিশুটিকে প্লাটফর্মে তুলে পরে নিজে উঠে আসেন। প্লাটফর্মে উঠে আসার এক সেকেন্ডেরও কম সময়ে তার গা ঘেঁষে ছুটে বেরিয়ে যায় ট্রেনটি। বলার অপেক্ষা রাখে না এক মুহূর্ত দেরি হলে কী ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও শেষ পর্যন্ত রক্ষা পায় শিশুটি। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনার ভিডিও। মুহূর্তে যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভিডিওসহ ময়ূরের প্রশংসা করে একটি টুইট করেন।

 

পাশাপাশি রেলের পয়েন্ট ম্যান হিসেবে কর্মরত ময়ূরকে তার সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তবে ময়ূর জানিয়ে দিয়েছেন রেলের তরফে দেওয়া ওই পুরস্কারের অর্ধেক টাকা তিনি দিয়ে দিতে চান শিশুটিকে। সেইমতো ইতিমধ্যেই পুরস্কারের টাকা শিশুটির পরিবারকে তুলে দিয়েছেন তিনি। ময়ূরের দাবি অনুযায়ী, অত্যন্ত দরিদ্র শিশুটির পরিবার। তার মা সবজির ব্যবসা করে কোনমতে সংসার চালান। তাই প্রাপ্ত পুরস্কারের অর্ধেক অর্থ ওই শিশুটির পরিবারকে দেওয়ায় তারা উপকৃত হবে।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...