Saturday, June 27, 2026

পূর্ব ঘোষিত সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত মমতার! বাকি দু’দফা ভোটে ভার্চুয়ালি প্রচার

Date:

Share post:

গোটা দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তারই মধ্যে নজিরবিহীন ভাবে চলছে পশ্চিমবঙ্গের ম্যারাথন বিধানসভা নির্বাচন। যার এখনও বাকি দুটি পর্যায়। করোনার চোখ রাঙানির মধ্যে কোনও ঝুঁকি না নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার আর্জি জানিয়েছে ভোটের দফা কমিয়ে বাকি নির্বাচনগুলো একদফায় করার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে একেবারে অনড় মনোভাব দেখায় নি কমিশন।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত মিছিল, রোড শো’য় নিষেধাজ্ঞা জারি করেছে। এবার টুইট করে নিজের সমস্ত পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি দু’দফা ভোটের প্রচার ভারচুয়ালি সারবেন তিনি।

আরও পড়ুন- প্রাণ বাঁচিয়ে শিশুর পরিবারকেই অর্ধেক পুরস্কারমূল্য দান করলেন ‘রিয়েল হিরো’ ময়ূর

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...