Friday, April 3, 2026

‘আমি কোভিড পজিটিভ’, এক অডিও বার্তায় নিজেই জানালেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

Date:

Share post:

করোনা আক্রান্ত রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার সে কথা নিজেই একটি অডিও বার্তায় জানালেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী।

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন শশী। নিজে চিকিৎসক। টের পেয়েছিলেন আগাম সংক্রমণের। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে কোভিড পরীক্ষা করান। বৃহস্পতিবার সকালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তৃণমূল প্রার্থী।

নিজে করোনা আক্রান্ত হলেও কর্মীদের প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শশী। অটো করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন তিনি ওই অডিও বার্তায়। সেই সঙ্গে ভোটার স্লিপ বিলি করতেও বলেন। আগামী ২৯ এপ্রিল শ্যামপুকুর আসনে ভোট। তার আগে আগামী ২৪ এপ্রিল শ্যামপুকুর ও জোড়াসাঁকোতে রোড শো করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শশী পাঁজারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়ায় তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানিয়েছেন। উল্লেখ্য, বুধবারই করোনায় আক্রান্ত হয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনিও বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন- ঈদের দিনে ভোট নয়, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পিছিয়ে ১৬ মে,নতুন ঘোষণা কমিশনের

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...