Tuesday, June 23, 2026

ভোটের বাংলায় সভা বাতিলে নারাজ মোদি, আগামীকাল ভাষণ দেবেন ভার্চুয়ালি

Date:

Share post:

কথা ছিল আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বাংলায় ৪টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সভাগুলি হওয়ার কথা ছিল মালদহ, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায়। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে শুক্রবার বাংলার চারটি জনসভা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কারণ শুক্রবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাংলার সমাবেশ বাতিল হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল ওই চার এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের। কিন্তু বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল, সফর বাতিল হলেও শুক্রবার বিকেল ৫টায় ভার্চুয়ালি দিল্লি থেকে ভাষণ দেবেন মোদি।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌ করোনার পরিস্থিতি নিয়ে তাঁর উচ্চ পর্য়ায়ের বৈঠক রয়েছে। সে কারণে তিনি আসতে পারছেন না। তবে আমি অনুরোধ করেছি। যাতে তিনি ভার্চুয়ালি সভায় যোগ দেন। তাতে তিনি রাজি হয়েছেন। সেজন্য আগামীকাল বিকেল ৫ টায় ভার্চুয়াল সভায় উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন তিনি।’‌

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের কাঁটা ছুঁয়েছে। রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাপিয়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে মারাত্মক আকার নিয়েছে করোনা।

সপ্তম এবং অষ্টম দফায় রাজ্যে মোট ৭১ আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থী মৃত্যুর কারণে ভোটগ্রহণ ১৬ মে। ফলে শেষ দু’দফায় মোট ৬৯ আসনে ভোটগ্রহণ।

আরও পড়ুন- ‘আমি কোভিড পজিটিভ’, এক অডিও বার্তায় নিজেই জানালেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...