Wednesday, June 17, 2026

অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বানালেও অনুমোদন দেয়নি বিজেপি সরকার, আশাহত আগরতলার রঞ্জন

Date:

Share post:

পেশায় স্বর্ণকার। ছোটবেলা থেকেই ছোটখাটো যন্ত্রপাতি বানিয়ে ফেলতেন অনায়াসে। কিন্তু পারিবারিক ব্যবসায় মন দেওয়ার পর কিছুই তেমন আর বানানো হয়ে ওঠে না তাঁর। তবে গত বছর সেপ্টেম্বরে করোনায় সংক্রমিত হয়ে পড়েন তাঁর মা। চোখের সামনে মায়ের শ্বাসকষ্ট ও অক্সিজেনের চাহিদা দেখে অক্সিজেন কনসেনট্রেটর(Oxygen Concentrator) কী করে বানো যায়, তার চিন্তাভাবনা শুরু করেন রঞ্জন কুমার ধর। যেমন ভাবা তেমন কাজ। স্বল্প সময়েই বানিয়ে ফেলেন অক্সিজেন ডিভাইস। নাম দেন ‘লাইফ প্লাস’।
ত্রিপুরার আগরতলা বাসিন্দা রঞ্জন জানান,’করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। টান পড়েছে অক্সিজেনের। কিন্তু আমার নির্মিত কনসেনট্রেটর খুব সহজেই অক্সিজেনের সরবরাহ করতে পারবে। এবং মানুষের প্রাণ বাঁচাবে। এইনিয়ে বারবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-কে চিঠি লিখেও কোনও সাড়া পায়নি। মানুষের স্বার্থে যে যন্ত্রটি বানালাম, তা যদি মানুষের কাজেই না আসে, তবে, আর থেকে আর দুঃখের কী আছে। ’

পুরস্কার নয়, সমাজ সেবার জন্য বাড়িতে পড়ে থাকা একটি ওয়াটার পিউরিফায়ারকে কাজে লাগিয়ে অত্যাধুনিক প্রক্রিয়ায় অক্সিজেন কনসেনট্রেটরটি বানিয়েছেন তিনি। যেটা শুধুমাত্র দেশি যন্ত্রপাতি দিয়েই নির্মিত। তাই ডিভাইসটির গায়ে লিখেছেন ‘make in India’। করোনাকে বাগে আনতে সরকারের সাহায্য খুবই দরকার। শুধুই মানুষের স্বার্থে মোদির কাছে দেশীয় অক্সিজেন ডিভাইসের বার্তা প্রেরণ করোতে ত্রিপুরার রাজ্যপালকেও চিঠি লিখেছেন। তাতে খানিকটা সাড়া মিললেও কোনও অনুমোদন পাননি। ফলে যন্ত্রটির প্রয়োগ এখনও করা হয়নি।
রঞ্জনবাবুর কথায়, ‘পুরস্কার চাই না। মা যেভাবে অক্সিজেনের জন্য কষ্ট পেয়েছেন, তেমন যেন অন্য কেউ না পান, তাই জনগণের পাশে দাঁড়াতে চাই। সরকারের কাছে আমার আবেদন , অক্সিজেনের হাহাকারের দিনে আমাকে একটু সুযোগ করে দিন। আমি গবেষক নই ঠিকই। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাসের জোর আমার আছে। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার এই যন্ত্রটির অনুমোদন দেন।’

আরও পড়ুন- বেলগাছিয়ায় অর্জুন সিংহের সভা ঘিরে ধুন্ধুমার, চলল গুলি

Advt

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...