Tuesday, June 23, 2026

বেলগাছিয়ায় অর্জুন সিংহের সভা ঘিরে ধুন্ধুমার, চলল গুলি

Date:

Share post:

ভোটের আগে উত্তপ্ত বেলগাছিয়া। বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিচালনার ঘটনায় ধুন্ধুমার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, গুলি ছুুঁড়তে হয় অর্জুনের নিরাপত্তায় থাকা সিআইআসএফ জওয়ানদের। ঘটনায় তীব্র উত্তেজনা বেলগাছিয়ায়। যদিও সরকারিভাবে এই গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে একটি জনসভা করেন অর্জুন সিং। ছিলেন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়। বিজেপির অভিযোগ, সেখানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার চেষ্টা করে কয়েকজন। এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি তাদের। বিজেপি সূত্রে খবর, অর্জুনকে ঘিরে ধরে কয়েকজন। তার জেরে সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে খবর। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চলেনি। স্থানীয়দের প্রশ্ন, তাহলে শব্দ কীসের? এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পুরো রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদের।

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই সেখানে সভা চলছিল। কিন্তু ওই এলাকার কয়েকজন সভামঞ্চে উঠে অশান্তি করার চেষ্টা করে। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা গুলি চালায়। তার পরেই বাধ্য হয়ে শূন্যে গুলি চালিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় রাজ্যের শাসক শিবিরের পাল্টা অভিযোগ, শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবিরই। আর এতে অর্জুন সিংয়ের ইন্ধন আছে বলে তাদের অভিযোগ।

আরও পড়ুন- “১৫ আগস্ট নয়, এটাই সময় দেশভক্তি দেখানোর”, করোনামুক্ত হয়ে বললেন সোনু সুদ

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...