Wednesday, June 17, 2026

কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কুমারগঞ্জে দিব্যি সভা করলেন দিলীপ

Date:

Share post:

কুমারগঞ্জে বিজেপি প্রার্থী মানস সরকারের    সমর্থনে কোভিড নির্দেশিকা মেনে জনসভা হয়েছে বলে শুক্রবার দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কিন্তু বাস্তব চিত্র মোটেই তা নয়।
গতকালই নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছিল কোনও নির্বাচনী জনসভায় ৫০০ জনের বেশি উপস্থিতি যেন না থাকে। কিন্তু শুক্রবারের জনসভায় তার বিন্দুমাত্র দেখা গেল না।
তাই প্রশ্ন উঠছে, কোভিড পরিস্থিতির ভয়াবহতায় হাইকোর্টের কাছে তুলোধোনা হওয়ার পর কমিশনের নির্দেশকে যেভাবে বুড়ো আঙুল দেখালো বিজেপি, তাতে ফের প্রমাণ হয়ে গেল শাসকদলের অভিযোগ । তবে কী কমিশন চোখে আঙুল দিয়ে আছে? না হলে আজ শুক্রবার কেন হাইকোর্টকে ফের কমিশনের উদ্দেশে নির্দেশ দিতে হয়েছে, অবিলম্বে কোভিড বিধি কার্যকর করতে কমিশনকে উদ্যোগ নিতে হবে।
কমিশনের নির্দেশ উপেক্ষা করে জমায়েত বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি । অথচ তৃণমূল সুপ্রিমো সব সভা বাতিল করে ভার্চুয়ালি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ তিনি তার ঘোষণা অনুযায়ী ভার্চুয়াল সভা করেন। বিজেপি যে কমিশনের নির্দেশ মানল না, তার বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে কমিশন?
দিলীপবাবু অবশ্য বলেছেন, কৃষিপ্রধান এই অঞ্চলে মানুষের রোজগার খুবই কম। উন্নয়নের ছিটেফোঁটা পৌঁছায়নি এখানে।সেইসঙ্গে রয়েছে অনুপ্রবেশের সমস্যা।
বিজেপি ক্ষমতায় এসে এখানে মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং রোজগার বৃদ্ধির বিষয়ে সচেষ্ট হবে। তৈরি হবে কর্মসংস্থান। উন্নত হবে কৃষিক্ষেত্র।
তিনি তো তার নির্বাচনী প্রচার সারলেন।
কিন্তু ৫০০ মানুষের বেশি জমায়েতে করোনা সংক্রমণ বাড়লে তার দায় কি বিজেপি নেবে? নেবে না, তা হলফ করে বলা যায় । আসলে তখন যুক্তি তর্কের বেড়াজাল বুনতে থাকবেন বিজেপি নেতৃত্ব । আর বাংলার মানুষ তাদের কথার জালে জড়িয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের শিকার হয়ে জীবন মৃত্যুর সামনে এসে দাঁড়াবেন। এটাই এখন বঙ্গ ভোটের লেটেস্ট পরিস্থিতি ।

Advt

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...