Friday, June 26, 2026

চির ঘুমের দেশে শ্রাবণ, শোকপ্রকাশ করলেন কুমার শানু-নাদিম-মাধুরী

Date:

Share post:

‘নাদিম-শ্রাবণ’এর পথচলা শুরু সত্তরের দশকে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রাবণ। বৃহস্পতিবার রাতে সেই লড়াই থামে। মৃত্যু হয় সুরকার শ্রাবণ রাঠোরের। বয়স হয়েছিল ৬৭।

নাদিম-শ্রাবণ কাজ শুরু করেছিল ভোজপুরী ছবির মাধ্যমে। ১৯৭৭ সালে মুক্তি পায় ‘দঙ্গল’, যেখানে নাদিম-শ্রবণের সুরে গান গেয়েছিলেন মান্না দে। হিন্দি ছবিতে এই জুটির সফর শুরু করেছিল ১৯৮১ সালে। ‘মেয়নে জিনা শিখলিয়া’ ছবির সঙ্গে শুরু হয়েছিল এই জুটির বলিউড সফর। ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’। কুমার শানুর কন্ঠে ‘বস এক সনম চাহিয়ে আশিকিকে লিয়ে’ যা আজও হিট।

শ্রাবণের মৃত্যুর খবর পাওয়ার পরেই নাদিমের সঙ্গে যোগাযোগ করেছিল মুম্বইয়ের এক সংবাদসংস্থা। কান্নায় ভেঙে পড়েছেন নাদিম। তিনি বলেন,”এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তাঁর পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষ বারের মতো দেখতে পারলাম না। একসঙ্গে বড় হয়েছি আমরা। কোনও দিন যোগাযোগ বিচ্ছিন্ন হইনি। সে আর নেই।”

আরও পড়ুন-কর্ণাটকে ফুটপাতে রোগী, করোনায় দেশকে ডোবালেন মোদি

সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়ক কুমার শানু। তিনি জানিয়েছেন,তাঁদের দীর্ঘ দিনের সম্পর্ক। একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা। গুলশান কুমার তাঁর সঙ্গে নাদিম-শ্রাবণের আলাপ করিয়েছিলেন। বাপ্পি লাহিড়ি এবং নাদিম-শ্রাবণের সঙ্গে কাজ করে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। খুব ভালো গান শেখাতেন তাঁরা। প্রোগ্রামিং-এর দিকে নাদিম-শ্রাবণ স্ট্রিং বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করত। বেশিরভাগ ক্ষেত্রেই গিটারের মতো আরো অন্যান্য স্ট্রিং বাদ্যযন্ত্র এই জুটি ব্যবহার করত। যাঁর জন্য ওঁদের গানে-মিউজিকের মধ্যেও মেলোডি থাকত।

কুমার শানুর বলেন, ‘শ্রাবণ জি খুব নরম সুরে কথা বলতেন। কোনো দিনও রাগতে দেখিনি তাঁকে। খুব সম্মান দিয়ে কথা বলতেন।”

শ্রাবণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত। তিনি ট্যুইট করে লিখেছেন, “আপনার কালজয়ী সুরগুলির মাধ্যমে আপনার নাম চিরকাল বেঁচে থাকবে।”

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...