Sunday, April 12, 2026

“১৫ আগস্ট নয়, এটাই সময় দেশভক্তি দেখানোর”, করোনামুক্ত হয়ে বললেন সোনু সুদ

Date:

Share post:

একেবারে শুরুতে দেশে করোনা পরিস্থিতি(Corona situation) যখন মানুষকে আতঙ্কের সাগরে ডুবিয়ে দিয়েছিল তখন তারকা তকমা ছেড়ে মাঠে নেমে পড়েছিলেন সোনু সুদ(Sonu Sood)। রুপোলি পর্দার খলনায়ক বাস্তব জীবনে দেশবাসীর কাছে হয়ে ওঠেন রিয়েল হিরো। পরিযায়ী শ্রমিকদের(migrate worker) বাড়ি ফেরানো চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছুর একটাই সমাধান সোনু সুদ। যদিও করোনা দ্বিতীয় ঢেউয়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে আপাতত সুস্থ হয়ে উঠেছেন। এরপরই দেশের ভয়াবহ এই বিপদে ‘দেশ ভক্তি’ নিয়ে টুইটারে বার্তা দিলেন সোনু সুদ।

শুক্রবার এক টুইটে সনু সুদ লেখেন, ‘১৫ অগাস্ট যাঁরা দেশ ভক্তি দেখান, তাঁদের জন্য বার্তা, দেশের জন্য কিছু করার বা দেশভক্তি দেখানোর এর থেকে ভালো সময় আর আসবে না।’ অবশ্য এই প্রথমবার নয় এর আগেও দেশের কঠিন সময়ে মানুষকে এগিয়ে আসার আবেদন একাধিকবার জানিয়েছেন তিনি। বিভিন্ন ধর্মীয় আচারকে সাধারণ মানুষের ভালোর জন্য ব্যবহার করার বার্তা দিয়েছেন সোনু। এর আগে শিবরাত্রির সময় তিনি লেখেন, ‘দয়া করে ভগবান শিবের ছবি ফরোয়ার্ড করবেন না। বরং মহা শিবরাত্রি পালন করতে চাইলে জন্য এমন কাউকে সাহায্য করুন যাঁর সাহায্যের প্রয়োজন। ওম নম শিবায়।’

Advt

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...