Monday, April 6, 2026

ধূমপায়ীরা সাবধান, কোভিড নিয়ে আশঙ্কার কথা শোনাল হু

Date:

Share post:

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা কম বেশি সকলেরই জানা। তবে করোনা আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, যাঁরা ধূমপান করেন না তাঁদের থেকে ধূমপায়ীদের কোভিড সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেশি। হু-এর তরফে বলা হয়েছে, ধূমপান করার সময় মুখ এবং নাকের খুব কাছেই থাকে আঙুল। ফলে যদি কোনওভাবে ভাইরাস হাতে থাকে , ফলে খুব সহজেই তা নাক ও মুখে ঢুকে পড়তে পারে। এছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই দলবেঁধে অনেককেই ধূমপান করেন। সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি।

গবেষকদের কথায়, ধূমপান যাঁরা করেন, তাঁদের ফুসফুসের দুরাবস্থার কারণে করোনার প্রভাব মারাত্মক আকার নিচ্ছে। কারণ করোনা ভাইরাসের কবলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। সমীক্ষায় দেখা গেছে ধূমপান করার ফলে ফুসফুস অনেকটাই দূর্বল হয়ে পড়ে। তাই করোনা সহজেই ফুসফুসে থাবা বসাতে পারে। তাছাড়াও চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ধূমপান করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। সেক্ষেত্রে সংক্রমিত রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে।

Advt

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...