Friday, June 26, 2026

ভোটে কারচুপি না হলে তৃণমূলই জিতবে: নিশ্চিত নচিকেতা

Date:

Share post:

গানের মাধ্যমেই নচিকেতা চক্রবর্তী বুঝিয়েছিলেন তিনি বামপন্থী। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। নচিকেতার স্পষ্ট কথা, “আমি আদতে স্বাধীন বামপন্থী। নিজস্ব কোনও দল আমার নেই।” পাশাপাশি তিনি এও বলেছেন, বামপন্থার সমস্ত গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি দেখতে পান। এই কারণে তিনি মুখ্যমন্ত্রীর পাশে।

এদিন নচিকেতার সামনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দেশ অতিমারির বিরুদ্ধে লড়ছে কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একজোট হয়ে লড়ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সত্যিই তিনি এতটা প্রভাবশালী? নচিকেতার বললেন, “সবার কৌতূহল, কেন আমি মুখ্যমন্ত্রীর পাশে! আশা করি উত্তর মিলেছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে ঠেকাতে বাংলায় ২২ বার ছুটে এলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ তো নিত্য যাত্রী। কেবল রেশন কার্ডটাই নেই তাঁদের।” নচিকেতার আর বললেন, বুথে, ইভিএম-এ কারচুপি না হলে শাসকদলই জিতবে। পাশাপাশি লোকসভা নির্বাচনেও বিজেপির ১৮ টি আসনে জয়ের পিছনে নচিকেতা মনে করেন সেবারেও ইভিএমে কারচুপি হলেও হতে পারে।

আরও পড়ুন-কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পর্যবেক্ষকদের চ্যাটের নথি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা

বিভিন্ন কঠিন সময়ে নচিকেতা গান তৈরি করে শ্রোতাদের জন্য। এবারেও দেশের কঠিন সময়ে তিনি গান তৈরি করবেন বলেই জানান এদিন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি সবসময় থাকবেন বলেও জানান।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...