Friday, June 26, 2026

নেবুলাইজার অক্সিজেন সিলিন্ডারের বিকল্প নয়, ভাইরাল ভিডিও নিয়ে সতর্ক করলেন ডাক্তাররা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। হাসপাতালগুলিতে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে দিল্লিতে আজও মৃত্যু হয়েছে ২৫ জনের। এহেন সময়েই সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(social media)। এখানে দেখা যাচ্ছে এক স্বাস্থ্যকর্মী দাবি করছেন ভয়াবহ এই অক্সিজেন সংকটে(oxygen crisis) অক্সিজেন সিলিন্ডারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে নেবুলাইজার(nebulizer)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে এক যুবক দাবি করেছেন, তিনি চারপাশের পরিস্থিতি দেখে অত্যন্ত দুঃখিত। মানুষজন ছুটে বেড়াচ্ছে অক্সিজেন সিলিন্ডারের জন্য যেখানে অতি সহজেই অক্সিজেনের বিকল্প হিসেবে নেবুলাইজার ব্যবহার করা যেতে পারে। এরপরই ভিডিওতে তিনি দেখান কিভাবে নেবুলাইজার ব্যবহার করা হয়। তার দাবি অনুযায়ী, ছোট্ট এই যন্ত্র ব্যবহারে রক্তে অক্সিজেনের মাত্রা বজায় থাকবে। ওই যুবক নিজের পরিচয় দেন তিনি ফরিদাবাদের সর্বোদয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক সেঠি। তবে ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে, এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুল তথ্য। এবং কখনোই অক্সিজেন সিলিন্ডারের বিকল্প নেবুলাইজার হতে পারে না। আর যদি কেউ এটিকে সঠিক বলে ভেবে নেন এবং তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে যান তবে তা বড়সড় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। দুর্ভাগ্যবশত ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন বহু মানুষ।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম’-এর তরফে একাধিক ডাক্তারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়‌। যেখানে ডাক্তারদের তরফে জানানো হয়েছে এই তথ্য সর্বৈব মিথ্যা। এ প্রসঙ্গে মেদান্ত হাসপাতালে সার্জেন এন্ড গ্রুপ চেয়ারম্যান ডাক্তার অরবিন্দ সিং সোয়েল জানান, “ভিডিওটিতে যা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং নিন্দা যোগ্য।” স্যার গঙ্গারাম হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কো-ডিরেক্টর ডাক্তার ধীরেন গুপ্তা বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক এবং ওই ব্যক্তির উচিত তার মেডিকেল ডিগ্রী ফেরত দেওয়া।”

আসলে নেবুলাইজারের কাজ কী?

নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি শরীরে ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে সরাসরি ওষুধের মিশ্রণকে বাষ্পাকারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করা হয় যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটি দিয়ে লিকুইড মেডিসিনকে কিছুটা বাষ্পাকারে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়। এরপর সেই ওষুধ সহজে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের ভিতরে ঢোকে। এমনকি নেবুলাইজার ব্যবহারকারীকেও সময়ে সময়ে অক্সিজেন নিতে হয়।

পাশাপাশি এই ভিডিও সম্পর্কে সংবাদমাধ্যমের তরফে সরাসরি ফরিদাবাদের ডাক্তার অলোক সেঠির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল । ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি মানুষকে এই ভিডিওটি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি দাবি করেন, তিনি এই ভিডিওটি যাকে পাঠিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভিডিওটির মাধ্যমে তিনি তাকে শেখাচ্ছিলেন কীভাবে নেবুলাইজার ব্যবহার করতে হয়। এবং সাম্প্রতিক অক্সিজেনের অপ্রতুলতায় এটা প্রমাণিত ভিডিওটিতে দেওয়া তথ্য ভুল। এবং তিনি এরপর আরও একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি স্পষ্ট ভাবে জানান অক্সিজেনের বিকল্প কখনোই নেবুলাইজার নয়।

আরও পড়ুন:করোনা সুনামির মুখে ভারত, মোদিকে দুষছে আন্তর্জাতিক মিডিয়া

বিশ্ব বাংলা সংবাদের তরফে সকলের কাছে আবেদন, কঠিন এই সময়ে সতর্ক থাকুন। যেকোনো ভুল তথ্য আপনাকে আরো বিপদের মুখে ঠেলে দিতে পারে।

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...