Wednesday, April 8, 2026

নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬ উইকেটে জয় রাজস্থানের

Date:

Share post:

আবারও হার কলকাতা নাইট রাইডার্সের(Kkr)। শনিবার রাজস্থান রয়‍্যালসের( rajasthan royals) কাছে ৬ উইকেটে হারল ইয়ন মর্গ‍্যানের দল। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং ক্রিস মরিসের।

হার লেগেই রয়েছে নাইট শিবিরের। শনিবার রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাড়াতে চেয়েছিল কেকেআর। কিন্তু কোথায় কি। এদিনও হারের মুখ দেখল মর্গ‍্যান বাহিনী। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে কেকেআর। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ হয় মর্গ‍্যান, শুভমন গিলরা। নাইট বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠী। ৩৬ রান করেন তিনি। শুভমন করেন ১১ রান। নিতীশের ঝুলিতে আসে ২২ রান। মর্গ‍্যান করেন শূন‍্য। রাজস্থানের হয়ে চার উইকেট নেন ক্রিস মরিস। একটি করে উইকেট নেন উনাদকাট, চেতন শাকারিয়া এবং মুসতাফিজুর রহমান।

জবাবে ব‍্যাট করতে সহজে তুলে নেয় সঞ্জু স‍্যামসনের দল। দুরন্ত ব‍্যাটিং করেন রাজস্থান অধিনায়ক। ৪২ রান করে অপরাজিত তিনি। ২২ রান করেন জৈয়সওয়াল। শিভম দুবের ঝুলিতেও আসে ২২ রান। নাইটদের হয়ে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন শিভম মাভি এবং প্রশিধ কৃষ্ণা।

আরও পড়ুন:৪৮ তম জন্মদিনে বিশেষ বার্তা সচিনের

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...