Wednesday, May 20, 2026

ঋতুস্রাবের আগে না পরে, কোন সময়ে টিকা নেওয়া উচিত, জানাল কেন্দ্র

Date:

Share post:

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ।  স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু সংখ্যাতেও রেকর্ড। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। তবে তার মধ্যেই চলছে টীকাকরণ। এতদিন নির্দিষ্ট বয়ঃসীমার মধ্যেই চলছিল টিকাকরণ। অবশেষে মে মাস থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে, মহিলাদের টিকা নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে । ঋতুস্রাব (Menstrual Cycle) বা পিরিয়ডস শুরু হওয়ার পাঁচ দি‌ন আগে বা পরের সময়কালের মধ্যে নাকি টিকা নেওয়া উচিত নয়।তবে এনিয়ে কী বলছেন চিকিৎসকেরা?

সত্যিই কী ঋতুস্রাবের সঙ্গে টিকার সম্পর্ক আছে?  চিকিৎসকরা জানাচ্ছেন, এ একথায় নিছকই গুজব বা রটনা ছাড়া আর কিছুই নয়। শনিবার প্রেস ইনফরমেশন অফ ব্যুরো একটি টুইট করে সকলকে এবিষয়ে অবগত করেছে। কেন্দ্রীয় সরকারের সংস্থার তরফে পরিষ্কার  বলা হয়েছে, যে ‘ফেক’ অর্থাৎ ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । ঋতুস্রাব শুরু কিংবা শেষে পাঁচদিনের মধ্যে মেয়েদের টিকা নেওয়া উচিত নয় বলে, কোনও মহিলা যাতে বিভ্রান্ত না হন, তা সাফ জানিয়েছে কেন্দ্র।

পোস্টে পরিষ্কার লেখা হয়েছে, ‘‘১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ১ মে-র পর টিকা নিতে পারবেন। ২৮ এপ্রিল নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে cowin.gov.in-এ।’ একাধিকবার সাবধান করা সত্ত্বেও বহু মানুষ না জেনে বুঝেই সেগুলিতে বিশ্বাস করেন।তবে এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

Advt

 

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...