Wednesday, June 10, 2026

মিঠুনের সভায় বিধিভঙ্গ, কমিশনের FIR বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Election commission) বিধিভঙ্গের অভিযোগে বৈষ্ণবনগর (Baishnab nagar) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী আশিস মণ্ডলের (Ashish Mondal) বিরুদ্ধে FIR করেছে নির্বাচন কমিশন ৷ ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার (Returning officer) দেবজিৎ বোস বৈষ্ণবনগর থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে লিখিতভাবে এই FIR করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন৷

আরও পড়ুন- করোনা আক্রান্ত বহু নার্স ও অ্যাসিটেন্ট সুপার, সুরক্ষা বিধি কঠোর করতে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের

রিটার্নিং অফিসারের ওই FIR-এ বলা হয়েছে, শনিবার বৈষ্ণবনগর হাইস্কুল ময়দানে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির ‘তারকা-প্রচারক’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) একটি সভা করার অনুমতি দেওয়া হয়৷ বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই সভায় কোনও অবস্থাতেই ৫০০ লোকের বেশি জমায়েত করা যাবে না৷ রিটার্নিং অফিসারের অভিযোগ, নির্দিষ্ট সময়ে কমিশনের প্রতিনিধিরা বৈষ্ণবনগর হাইস্কুল ময়দানে বিজেপির ওই সভাস্থলে গিয়ে লক্ষ্য করে কমিশনের জমায়েত-বিধি অমান্য করে কমপক্ষে ২০০০ মানুষের জমায়েত করা হয়েছে৷ বৈষ্ণবনগর থানাকে রিটার্নিং অফিসার বলেছেন, কমিশনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী আশিস মণ্ডল৷

FIR against Asish Mandal

কমিশনের এই FIR-এর পর পুলিশের পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷

 

Advt

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...