Friday, June 26, 2026

করোনার টিকা থেকে রাজনৈতিক সভা- কেন্দ্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন সব প্রশ্নের অকপট জবাব দেবেন, কথা রাখলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সন্ধে সাতটায় ফেসবুক (Facebook) লাইভে সব ধরনের প্রশ্নের উত্তর সরাসরি জবাব দিয়েছেন তিনি। আর করোনার টিকা থেকে রাজনৈতিক সভা নিয়ে কেন্দ্রকে ধুয়ে দিয়েছেন যুব তৃণমূল সভাপতি। বেশ কয়েকজন করোনা পরিস্থিতির সম্পর্কে এবং করোনাকালে রাজনৈতিক প্রচার-ভোট নিয়ে প্রশ্ন করেন। এই বিষয়ে অভিষেক বলেন, তৃণমূল প্রথম থেকেই ৮ দফা নির্বাচনের বিরোধিতা করেছে। করোনা (Carona) যখন দ্রুত ছড়াচ্ছে সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার শেষ দফাগুলি একসঙ্গে করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু অভিষেকের অভিযোগ, বিজেপিকে সুবিধা করে যাওয়ার জন্য সেই প্রস্তাবে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, কমিশন সভা-সমিতির বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তাঁকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর মতে, কোনও জনসভায় কখনোই ৫০০ জন গুণে লোক হয় না। আর ৫০০ জনের মধ্যে একজনও যদি কোভিড (Covid) আক্রান্ত হন, তাঁর থেকে বাকিদের ছড়াতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমিতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন অভিষেক। তিনি বলেন, “মানুষের জীবনের থেকে বড় রাজনীতি নয়। কিন্তু কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে সে কথা ভুলে যাচ্ছে। তারা করোনার বিষয়ে সতর্ক নয়, বাংলার ক্ষমতা দখলের চেষ্টা করছে”।

তাঁর কাছে প্রশ্ন আসে, ছ-দফার নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল? উত্তরে অভিষেক বলেন, আমি জ্যোতিষী নই। তবে আট দফা নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভ্যাকসিন (Vaccine) নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদি নিজের দেশের মানুষের জন্য ভ্যাকসিন না রেখে বিদেশে নিজের নাম প্রচারের জন্য ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছেন। যাঁরা তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, তাঁদের চিকিৎসারই এখন ব্যবস্থা হচ্ছে না। অভিষেক বলেন, সংসদ ভবন নতুন করে তৈরি না করে, প্রচারের জন্য নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্বের হেলিকপ্টার-বিমানের পিছনে কোটি কোটি টাকা খরচ না করে, যদি অনেক বেশি সংখ্যায় অক্সিজেন প্লান্ট করতেন তাহলে এই সময় কাজে আসত।

আরও পড়ুন- মিঠুনের সভায় বিধিভঙ্গ, কমিশনের FIR বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বাংলার মানুষের কাছে অভিষেক আবেদন করেন, “কেন্দ্রের সব বঞ্চনার জবাব ইভিএমে (Evm) দিন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কী অবস্থা হয় তা যেন টের পায় বিজেপি”।

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...