Monday, April 6, 2026

সামাজিক দূরত্ব নেই, উপচে পড়া ভিড় মিঠুনের জনসভায়, FIR-এর নির্দেশ জেলাশাসকের

Date:

Share post:

করোনা আবহে উপচে পড়া ভিড় সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জনসভায়। সম্প্রতি কমিশন নির্দেশ দিয়েছিল,সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে। সর্বোচ্চ ৫০০জন সভায় থাকতে পারেন। কিন্তু মালদার বৈষ্ণবনগরে মিঠুনের জনসভায় উপচে পড়া ভিড় পাশাপাশি দূরত্ববিধি না মানার অভিযোগ উঠেছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “৫০০-র বেশি লোকের জমায়েত হয়েছে। ফলে একদিকে নির্বাচনী বিধি, অন্যদিকে কোভিড-বিধি ভঙ্গ হয়েছে। মিঠুনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানানো হবে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানানো হবে।”

আরও  পড়ুন-ভোটে কারচুপি না হলে তৃণমূলই জিতবে: নিশ্চিত নচিকেতা

গত বৃহস্পতিবার রাজ্যের শেষ দু-দফা ভোট প্রচারের সব রোড শো-র‍্যালিতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সমস্ত রোড শো, পদযাত্রা, বাইক, সাইকেল র‍্যালিতেই কমিশনের নিষেধাজ্ঞা। আগে দেওয়া সমস্ত রোড শো-র‍্যালির অনুমতিও বাতিল বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবারই, করোনার সময় প্রচার বন্ধের মামলায় কমিশনের উপর চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করে প্রধান বিচারপতির বলেন, একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। “পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। চূড়ান্ত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন সেসবের ব্যবহার করছেন না?” তিনি বলেন, “আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব”। হাইকোর্টের ভর্ৎসনার কয়েক ঘণ্টার মধ্যেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...