Saturday, April 4, 2026

রাজস্থানের কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটিংলাইনকেই কাঠগড়ায় তুললেন মর্গ‍্যান

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের ( rajasthan royals)কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটিংলাইনকেই কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স ( kkr) অধিনায়ক ইয়ন মর্গ‍্যান( eoin morgan)। শনিবার রাজস্থান রয়‍্যালসের কাছে ৬ উইকেটে হারের কেকেআর। ম্যাচ হেরে ব্যাটিং ব্যর্থতার দিকেই আঙুল তুললেন নাইট অধিনায়ক।

প্রথম ম‍্যাচে জয়ের পর, এখনও জয়ের মুখ দেখেনি ইয়ন মর্গ‍্যানের দল। দলের পরপর ব‍্যর্থতা কাটা ছেড়া করতে গিয়ে দলের ব‍্যাটিংকেই তুলে ধরলেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মর্গ‍্যান বলেন,” ব্যাটিংই ডোবাল আমাদের। গোটা ইনিংসেই আমাদের সেই তাগিদটা ছিল না। শুরু থেকে আমরা পিছিয়ে ছিলাম।”

শুধু ব‍্যাটসম‍্যানদের নয়, পিচও যে সাহায্য করেনি বলে মনে করছেন মর্গ‍্যান। পিচ নিয়ে মর্গ‍্যান বলেন,” গত কয়েকটা ম্যাচে আমরা ভাল উইকেট পেয়েছিলাম। কিন্তু এই ম্যাচের উইকেট খুব ভাল ছিল না। কঠিন চ্যালেঞ্জ ছিল এই উইকেটে। আমরা সেটা নিতে পারিনি।”

আরও পড়ুন:অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ, ২০২২ বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...