Saturday, April 4, 2026

মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একবার দেখে নিন

Date:

Share post:

মহামারীর কারণে দেশজুড়ে চলছে সচেতনতা। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছে দেশ। করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জানা গেছে, মে মাসে করোনার আকার তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অফিস-কাছারিগুলিতে ৫০ শতাংশ লোক কমিয়ে দেওয়া হয়েছে। ঘর থেকে কাজ করছেন বেসরকারি দফতরের কর্মীরা। ব্যাঙ্কের সংস্থা SLBS-এ একাধিক রাজ্যে ব্যাঙ্কের কাজকর্মের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার জন্য আবেদন জানিয়েছে ৷ তাই মে মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে  রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন ৷ মে মাসে ইদ, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমা-সহ একাধিক উৎসব রয়েছে ৷

আরবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, মে মাসে মোট ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ লিস্ট অনুযায়ী, বেশ কিছু ছুটি কেবল নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য ৷ ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট-

১ মে ২০২১ মহারাষ্ট্র ডে এবং মে দিবস৷ এদিন শ্রমিক দিবস পালন করা হয় ৷ দেশের সকল রাজ্যেই  এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

৭ মে ২০২১ জামুত উল ভিদা-র জন্য কেবল জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

১৩ মে ২০২১ ঈদ ঊল ফিতার  উপলক্ষ্যে বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

১৪ মে ২০২১ শ্রী পরশুরাম জয়ন্তী, অক্ষয় তৃতীয়া ৷ এদিন প্রায় সকল রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

২৬ মে ২০২১ বুদ্ধ পূর্ণিমা ৷ তাই ব্যাঙ্ক বন্ধ।

এছাড়াও রয়েছে ব্যাঙ্ক হলিডে।  মে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...