Saturday, April 4, 2026

জোগান চালু রাখতে অক্সিজেন কনসেনট্রেটর কিনছে কলকাতা পুরসভা

Date:

Share post:

অক্সিজেনের জোগান চালু রাখতে রাজ্য সরকারের সহযোগিতায় অক্সিজেন কনসেনট্রেটর কিনছে কলকাতা পুরসভা। শহরের সবক’টি সেফহোমে সেগুলি রাখা হবে। প্রাথমিকভাবে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক একটির দাম পড়বে আনুমানিক ৪৫ হাজার টাকা।
ইতিমধ্যেই অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য টেন্ডার করা হয়েছে ও বিভিন্ন নির্মাতা সংস্থার সঙ্গে কথা হয়েছে । আগামী সপ্তাহ থেকেই সেফহোমগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর শুরু করা হবে ।
দ্রুততার সঙ্গে এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছে। বেড়ে যাওয়া অক্সিজেনের চাহিদা মেটাতে রাজ্য সরকার অক্সিজেন কনসেনট্রেটর কেনার পরিকল্পনা নিয়েছে। এই যন্ত্রগুলি পোর্টেবল হওয়ার জন্য ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ। নির্মাতা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তাও হয়েছে।
সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে । শহরের সবক’টি সেফহোমে এই অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে ।
যন্ত্রগুলি অক্সিজেন উৎপাদন করে । চাহিদা অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন সরবরাহ করা হবে এই যন্ত্র থেকে । এই যন্ত্র আকারে ছোট হওয়ার ফলে সহজেই যে কোনও জায়গায় রাখা যায় । এই যন্ত্রগুলি ছোট আকারে পোর্টেবল হওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...