Sunday, June 14, 2026

টিকা ও সাবধানতার সঙ্গে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে লড়াই করেই কোভিড পরীক্ষায় জয়ী হব, মোদি

Date:

Share post:

কেন্দ্র ও রাজ্য একসঙ্গে লড়াই করেই কোভিডকে জয় করতে হবে ৷ ‘মন কি বাত’-এ করোনাভাইরাস মোকাবিলায় এই দাওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র সবরকমভাবে সাহায্য করছে ৷ রাজ্যগুলিও তাতে যথাযোগ্য সাহায্য করুক ৷
রবিবার ‘মন কি বাত’-এর ৭৬তম পর্ব ছিল। ইতিমধ্যে দেশে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, করোনাকে হারানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য আমাদের। প্রতিষেধক নেওয়া যেমন জরুরি, তেমনই সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। সংক্রমণ যেমন বাড়ছে, তার মধ্যে সুস্থতাও কিন্তু বাড়ছে।
এরই পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে গুজব এড়িয়ে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিলাম আমরা। আত্মবিশ্বাস ছিল মনে। কিন্তু এই মুহূর্তে দেশ বিধ্বস্ত। করোনা আমাদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন রাজ্যে রাজ্যে বিনামূল্য টিকা পাঠিয়েছি আমরা। ৪৫-এর ঊর্ধ্বে সকলে তার সুবিধা পাবেন। ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বে হলেই টিকা পাবেন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সর্বতো ভাবে সাহায্য করছে কেন্দ্র।

Advt

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...