Saturday, April 4, 2026

সঙ্কটজনক পরিস্থিতি, দিল্লিতে আরও ১ সপ্তাহ বাড়ল লকডাউন

Date:

Share post:

আজ সকালেই লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ। তাই সোমবার ডিডিএমএ-এর সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাতেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ৷ আক্রান্ত হয়েছে ২৪১০৩ ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু রোগী। এই অবস্থাকে সামাল দিতে হিমশিম করছে কেজরিওয়াল সরকার। একাধিকবার এই চূড়ান্ত অব্যবস্থার জন্য মোদির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। কিন্তু কিছুতেই মহামারির রাশ টানা যাচ্ছে না। প্রাথমিক পর্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সপ্তাহের লকডাউনের কথা ঘোষণা করেছিল দিল্লি সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...