Saturday, April 4, 2026

অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ, ২০২২ বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি

Date:

Share post:

অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ(mithali raj)। ২০২২ সালের বিশ্বকাপের( 2022 world cup) পরই অবসর নেবেন তিনি। শনিবার একটি ভার্চুয়াল বই উদ্ধোধনি অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

এদিন মিতালি বলেন,” ২০২২ সালের বিশ্বকাপের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেব। কারণ শরীর এবং মন আর সায় দিচ্ছে না। গত ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। বুঝতে পারছি ২০২২ সালেই কেরিয়ারের শেষ রচনাটা তৈরি হবে। প্রতিদিনই একটু একটু করে বয়স বাড়ছে। তাই ফিটনেসের গুরুত্ব বুঝি।”

১৬ বছর বয়সে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটেছল মিতালি রাজের। সেই শুরু। টি-২০ ক্রিকেট থেকে সরে গিয়েছেন আগেই। তবে এই মুহুর্তে একদিনের দলের অধিনায়ক মিতালি। একাধিক রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...