Wednesday, June 24, 2026

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার , দেবদূত রতন টাটা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশ জুড়ে তীব্র অক্সিজেন সঙ্কট। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশে এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। আর এই অভাব পূরণ করতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে টাটাগোষ্ঠী। তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা। টাটাদের এই সিদ্ধান্তের ফলে দেশে অক্সিজেনের সমস্যা অনেকটাই মিটবে বলে মত বিশেষজ্ঞদের।
এই সিদ্ধান্তের কথা নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে টাটা গোষ্ঠী।
ট্যুইটার পোস্ট-এ টাটারা জানিয়েছে, “অক্সিজেন সঙ্কট কম করার জন্য এবং দেশে স্বাস্থ্যের পরিকাঠামো আরও উন্নত করার জন্য এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসম্ভব চেষ্টা করব।”
আরেকটি টুইট করে টাটা কোম্পানি লেখে, “টাটা গোষ্ঠী তরল অক্সিজেনের সরবরাহের জন্য অবিলম্বে ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করতে চলেছে।”
প্রসঙ্গত, কয়েক দিন আগেই টাটা স্টিল ঘোষণা করেছিল তাঁরা রাজ্য সরকার এবং হাসপাতাল গুলোকে প্রতিদিন ২০০-৩০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠাবে। টাটাদের এই অভূতপূর্ব ঘোষণার পর থেকে #ThisIsTata ব্যাপকভাবে ট্রেন্ড করতে শুরু করে সামাজিক মাধ্যম ট্যুইটারে। প্রবীণ শিল্পপতি রতন টাটার প্রশংসায় মুখর হন নেটিজেনরা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...