Saturday, June 27, 2026

নাইটদের বিরুদ্ধে জয়ের পিছনে বোলারদেরই কৃতিত্ত্ব দিলেন সঞ্জু

Date:

Share post:

শনিবার কলকাতা নাইট রাইডার্সের ( kkr) বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় রাজস্থান রয়‍্যালস( rajasthan royals)। এই জয়ের পিছনে বোলারদেরই কৃতিত্ত্ব দিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন( sanju samsan)।

শনিবার আইপিএলের ম‍্যাচে নাইট বাহিনীকে ১৩৩ রানে বেঁধে ফেলেন ক্রিস মরিস, চেতন সাকারিয়ারা।  বোলারদের দাপটে দু ম‍্যাচ পর, জয়ে ফেরে রাজস্থান রয়‍্যালস। ম‍্যাচ শেষে বোলারদের পারফরম্যান্সের কথাই বললেন সঞ্জু স‍্যামসন।

সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,” গত চার-পাঁচটা ম্যাচে বোলাররা ভাল বল করেছে। সেটা তরুণরাই হোক, বা অভিজ্ঞ বোলাররা। ফলে ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের ব্যবহার করার একটা সুযোগ রয়েছে আমার কাছে। ওদের নেতৃত্ব দিতে পারাটা আমি দারুণ উপভোগ করছি।”

কেকেআরের বিরুদ্ধে ৪ উইকেট নেন মরিস। মরিসকে সঞ্জু বলেন,” ওর চোখের দিকে তাকালেই বোঝা যাবে লড়াই কতটা উপভোগ করে। সবসময় বিপক্ষের বড় ব্যাটসম্যানদের আউট করার জন্য ছটফট করতে থাকে।”

আরও পড়ুন:হার নিশ্চিত বুঝেই সম্ভবত ‌মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন শাহ!

Advt

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...