Wednesday, May 13, 2026

আমদানি করা অক্সিজেনের ১০ শতাংশ বাংলাকে দেওয়া হোক, কেন্দ্রকে মমতা

Date:

Share post:

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা- সংক্রমণ (Corona)৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা অক্সিজেনের (Oxygen) ১০ শতাংশ বাংলায় পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার ৫০ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করছে। তার মধ্যে বাংলার জন্য কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ করতে কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে।”

কেন্দ্রের কাছে আর্জি জানানোর পাশাপাশি অক্সিজেনের জোগানে যাতে ঘাটতি না হয়, সেজন্য প্রশাসনের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে আপাতত দৈনিক ২২৩ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন হচ্ছে। ওদিকে সরকারি, আধা-সরকারি, বেসরকারি মিলিয়ে রাজ্যে রোজ প্রায় ৫০০ মেট্রিক টন অক্সিজেন উৎপন্ন হয়। ফলে রাজ্যে আপাতত অক্সিজেনের কোনও ঘাটতি নেই।

অক্সিজেন সরবরাহ নিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ রাজ্যের একাধিক শীর্ষকর্তার বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। রাজ্যের আশঙ্কা, ভোট শেষ হলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে৷ তাই কেন্দ্রের কাছে আর্জি জানানো হবে৷ অক্সিজেন নিয়ে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে-

◾এবার থেকে শুধু ডাক্তারের প্রেসক্রিপশন দেখালেই অক্সিজেন মিলবে না। করোনা- পজিটিভ রিপোর্ট থাকলে তাহলেই অক্সিজেন দেওয়া হবে।

◾কলকাতা পুলিশ জানিয়েছে, অক্সিজেনবাহী ট্যাঙ্কার কখন, কোন পথ দিয়ে যাবে, দিয়ে যাবে, সেই তথ্য হাসপাতাল এবং প্রস্তুতকারী সংস্থাগুলি আগাম জানালে অক্সিজেন ট্যাঙ্কার যাতে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারে, সেই বন্দোবস্ত করবে পুলিশ৷

◾ভবিষ্যতে কথা মাথায় রেখে বাংলা থেকে ভিনরাজ্যে যে অক্সিজেন পাঠাচ্ছে কেন্দ্র, তার একাংশ রাজ্যের তরফে দাবি করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে৷

◾অক্সিজেনের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই অভিযান চালানো শুরু হয়েছে।

◾শহরে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে বিশেষ দল তৈরি করা হয়েছে। এই দলে আছেন EB-র ৮জন অফিসার ও পুলিশকর্মী।

◾যে ওষুধের দোকানগুলি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে, সেগুলির তালিকা তৈরি হচ্ছে।

◾ওষুধের দোকানগুলিতে কোন ধরনের অক্সিজেন সিলিন্ডার রয়েছে, কত সংখ্যায় মজুত করা হয়েছে, তার হিসাব নিতে শুরু করেছে পুলিশ ৷

◾কোনও দোকানের গোডাউনে অতিরিক্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডার মজুত করা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

◾কোনও দোকানে যদি অক্সিজেন মজুত না থাকে, তাহলে সরবরাহে ঘাটতি রয়েছে কিনা, সেই বিষয়টিও জানার চেষ্টা করছে এই বিশেষ টিম।

Advt

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...