Sunday, March 29, 2026

সপ্তম দফায় বিক্ষিপ্ত অশান্তি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

Date:

Share post:

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সপ্তম দফার ভোট পর্ব। রাজ্যের ৫ জেলায় মোট ৩৪ টি আসনে চলছে ভোট। তবে আজ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে একাধিকবার অভি্যোগ ঊঠেছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ৬৯ নম্বর বুথে বিদ্যাসাগর স্কুলে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের দাবি তুললেন তৃণমূলের মহিলা কর্মীরা। তাঁদের অভিযোগ,  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঠাণ্ডা পানীয় পান করিয়ে ছাপ্পা দিচ্ছে বিজেপি। এই অভিযোগে দফায় দফায় বুথের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।পরে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ এসে হঠিয়ে দেয় বিক্ষোভকারীদের।

অন্যদিকে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ঊঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ সোমবার ভোট চলাকালীন বেলা ১১টা নাগাদ  লাউদোহা ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ২১৭ নম্বর বুথের বাইরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, ওই বুথের দলের এজেন্ট বিশ্রামের জন্য বাইরে বেরিয়ে এলে অপর একজন এজেন্ট (রিলিভার) বুথে ঢুকতে যায়। বাহিনীর জওয়ানরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। পরে কৃষ্ণেন্দুবাবু ওই এজেন্টকে নিয়ে ফের বুথে বসাতে গেলে জওয়ানরা তাঁকে বেধড়ক মারধর করে বলে কৃষ্ণেন্দুবাবুর অভিযোগ। ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হন।এরপর দলের সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান । ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীকে মারধর করায় সরব হন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। নির্বাচন কমিশনের কাছেও এনিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছে তৃণমূল।

Advt

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...