Saturday, June 20, 2026

ভোট দিন, আজ আপনিই রাজনীতিবিদ তৈরি করতে পারবেন’: দেব

Date:

Share post:

ভোট দিন। কে জিতবে সেটা বড় কথা নয়। কিন্তু বাংলার মানুষ হারতে পারেন না।’ সপ্তম দফা বিধানসভা নির্বাচন চলাকালীন নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বার্তা লিখে জনগন ও অনুরাগীদের উৎসাহিত করলেন সাংসদ অভিনেতা দেব (renowned actor and mp dev adhikari) ।তবে নিজের এলাকায় নির্বাচন না থাকলে করোনা পরিস্থিতির জন্য বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন দেব। তিনি লিখেছেন, ‘যদি আপনার এলাকায় নির্বাচন থাকে, তাহলে গিয়ে নিজের ভোট দিন। আজকে বাড়ি থেকে বেরনোর জন্য আপনাকে রাজনীতিবিদ হতে হবে না। আজ আপনিই রাজনীতিবিদ তৈরি করতে পারবেন’।

কিছুদিন আগে দেব ট্যুইট করেছিলেন, ‘বাইরে বেরতে হলে অবশ্যই মাস্ক পরুন। যদি আপনি রাজনীতিবিদ না হন, তাহলে অপ্রয়োজনে বাইরে বেরবেন না (আমাদের দেশে শুধু ওঁরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন)। আপনারা সুস্থ থাকুন।’ দেবের এই মন্তব্য নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে । দেব ঠিক কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন তা নিয়েও় নানা প্রশ্ন ছড়িয়েছিল। যদিও দেব কারোর কোন প্রশ্নেরই কোনো উত্তর দেননি । তবে সেদিন করোনার কারণে বাড়ি থেকে বেরতে বারণ করলেও আজ কিন্তু ভোট দিতে যেতেই উৎসাহিত করেছেন দেব (Dev Adhikari)।

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...