Saturday, June 20, 2026

দেশের অক্সিজেন সংকটের জন্য দায়ী রাজ্য না কেন্দ্র? জেনে নিন

Date:

Share post:

*বিজেপির আইটি সেল একটি মিথ্যে কথা* ছড়িয়ে বেড়াচ্ছে যে কেন্দ্র অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য *পিএম কেয়ারের টাকা* বরাদ্দ করে দিয়েছে, কিন্তু *তৈরি না হওয়ার দোষ রাজ্যর।*

অথচ এগুলো *রাজ্য সরকারের প্রজেক্টই না।* কোন রাজ্য সরকারের কেন্দ্র থেকে টাকা পাওয়ারও কথা না, পায় ও নি। এর টেন্ডার ডাকা থেকে, ইন্সটলেশান সবই *কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনের CMSS এর দায়িত্ব।* কাজটি এখনও পর্যন্ত পুরোপুরি ওরাই করছে।

*পুরো বিষয়টি দেখে নেওয়া যাক।*

 

পিএম কেয়ার থেকে ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৫৪.১৯ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট ১৬২ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের জন্য ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং সেন্ট্রাল মেডিক্যাল সাপ্লাই স্টোর (CMSS) এই কাজ দেখাশোনা করবে।

 

* মোট প্রকল্প ব্যয়ের মধ্যে CMSS এর সরবরাহ ও পরিচালনার জন্য ১৩৭.৩৩ কোটি এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির জন্য প্রায় ৬৪.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

* যেসব সরকারি হাসপাতালে এই প্ল্যান্ট তৈরী হবে, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে পরামর্শ করে সেগুলি চিহ্নিত করা হয়েছে।

 

* প্রতিটি প্ল্যান্টে প্রথম ৩ বছরের জন্য ওয়ারেন্টি থাকছে এবং প্রকল্পটি পরবর্তী ৭ বছরের জন্যে CAMC (Comprehensive Annual Maintenance Contract) অন্তর্ভুক্ত রয়েছে।

 

* প্ল্যান্ট গুলি নিয়মিত দেখাশোনার দায়িত্ব হাসপাতাল এবং সংশ্লিষ্ট রাজ্যের। CAMC-র পর সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব হাসপাতাল ও সংশ্লিষ্ট রাজ্য বহন করবে।

 

 

*এবার কিছু তথ্য দেখে নেওয়া যাক:*

 

১। কোন রাজ্য সরকার এই প্ল্যান্ট গুলো তৈরির জন্য কেন্দ্রের থেকে টাকা পায়নি।

 

২। এর টাকা কেন্দ্র সরকারের কাছে, টেন্ডার ডেকেছে কেন্দ্র সরকার (অক্টোবর-২০২০ সালে), সব স্থির হওয়ার পর প্রেস বিজ্ঞপ্তি ও দিয়েছে কেন্দ্র (জানুয়ারি-২০২১ সালে)। কবে এগুলো তৈরি হবে, তাও জানে কেন্দ্র সরকার। এমনকি ১৮ই এপ্রিল কেন্দ্র সরকার আরও দুটি টুইট করে দাবি করেছে এপ্রিল এবং মে মাসের শেষে যথাক্রমে ৫৯ এবং ৮০ টি প্ল্যান্ট তৈরি হবে।

 

*অথচ, কিছু লোক (বিজেপির আই টি সেল) যথারীতি ধান্দাবাজি করে, মিথ্যে বলে দিল্লী, মহারাষ্ট্র, বাংলা ইত্যাদি রাজ্যের ঘাড়ে এই ভয়াবহ ব্যর্থতার দোষ চাপাতে চাইছে। যখন এত মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, সেখানেও এদের এই রাজনীতি আর ধান্দাবাজি করার মানসিকতা হয়?*

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...