Monday, April 6, 2026

সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল, সকাল সকাল ভোট দিয়ে দাবি অভিষেকের

Date:

Share post:

সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তম দফার ভোট গ্রহণ (West Bengal Assembly Election)। আর ভোট সপ্তমীর সাত সকালেই ভবানীপুরের (Bhawanipur) মিত্র ইন্সটিটিউশনে (Mitra Institution ( ভোট দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের (TMC) সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)।

ভোট দিয়ে বেরিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। অভিষেকের দাবি, “সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল পেয়ে গিয়েছে। এখন আসন বাড়ানোর পালা। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে তৃতীয়বার সরকারে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”
একইসঙ্গে দেশজুড়ে করোনার ফলে করুণ পরিণতির জন্য তিনি নরেন্দ্র মোদি সরকারকে একহাত নেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন সকাল সকাল ভোট দেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। ভোট দেন বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- কোভিড প্রটোকল মেনে সপ্তম দফার ভোটগ্রহণের আর্জি, টুইট মোদির

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...