Monday, April 6, 2026

গরু পাচার মামলা : অনুব্রতকে মঙ্গলেই হাজিরার নির্দেশ CBI-এর, প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

Date:

Share post:

২৯ এপ্রিল বীরভূমে নির্বাচন। তার আগেই গরু পাচার কাণ্ডে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল ও তাঁর এক সহযোগীকে হাজিরা নির্দেশ দিয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

CBI দাবি করেছে, তাঁদের হাতে প্রমাণ রয়েছে। এদিন CBI-এর নোটিশ পাওয়ার পরেই অনুব্রতর তরফে পাল্টা ই-মেল করে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷ তাই ভোটের পরে হাজিরা দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার কাছে সময় চেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷

আরও পড়ুন-বিজেপির কথায় চলছে কমিশন, তবে জিতছে তৃণমূলই: শেষ নির্বাচনী সভায় আত্মবিশ্বাসী মমতা

অনুব্রতকে তলব প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, ‘কাল কেষ্টর বাড়িতে গিয়েছে। কেন ২৭ তারিখ সিবিআই অফিসে যাবেন? কোভিড নিয়ে একটা দলের জেলা সভাপতির বাড়িতে চলে যাচ্ছে। আমি কেষ্টকে বলেছি, একদম যাবি না। নির্বাচনের কাজে বাধা দিতে এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে।’

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...