Tuesday, June 23, 2026

অক্সিজেনের হাহাকার, বাঁচতে অযোধ্যা ছেড়ে চুঁচুড়ায় ভর্তি দম্পতি

Date:

Share post:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের। হাসপাতালগুলির করুণ অবস্থা। ঠিকমতো চিকিৎসা না পেয়ে এবার সুদুর অযোধ্যা থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করে এসে পশ্চিমবঙ্গের হাসপাতালে ভর্তি হলেন এক কোভিড আক্রান্ত দম্পতি। বর্তমানে তাঁরা চুঁচুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

যোগীরাজ্য উত্তপ্রদেশের অযোধ্যার বাসিন্দা লালজি যাদব ও তাঁর স্ত্রী রেখা যাদব। দুজনেই সম্প্রতি করোনায় আক্রান্ত হন। স্ত্রী রেখা যাদবের অবস্থা স্থিতিশীল হলেও তাঁর স্বামী লালজি যাদবের অক্সিজেনের প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। কিন্তু সেখানকার একাধিক হাসপাতাল এবং নার্সিংহোম ঘুরেও কোনও লাভ হয়নি। এরপরই দিশেহারা হয়ে তাঁরা পশ্চিমবঙ্গের মগরার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। ওই আত্মীয়ের কথামতো তাঁরা গত বৃহস্পতিবার ৬০ হাজার টাকায় একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে চুঁচুড়ার দিকে রওনা দেন লালজি ও রেখা যাদব। শুক্রবার বিকেলে তাঁরা ভর্তি হন চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এখন তাঁদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় রবিশঙ্কর যাদব জানান, ওখানকার হাসপাতালে কোনও সুরাহাই হচ্ছিল না। উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাব তো রয়েইছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না।

আরও পড়ুন- চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...