Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সেনার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বাহিনী প্রধান বিপিন রাওয়াত

Date:

Share post:

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের (Bipin Rawat) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra modi)। এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য কীভাবে পাওয়া যেতে পারে, বা আদৌ পাওয়া যেতে পারে কী না সেসব নিয়েই সোমবার বৈঠক হয় বলে জানা গিয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা  কোভিড সেন্টারগুলিতে কাজ করবেন। যারা দু এক মাসের মধ্যে বা গত দু-বছরের মধ্যে আগাম অবসর নিয়েছেন, তাঁদেরকেই এ কাজে ডাকা হচ্ছে। এছাড়াও অন্যান্য অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসারদেরও করোনা রোগীদের সুস্থ করে তোলার কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে সমস্ত মেডিক্যাল অফিসাররা কম্যান্ড, ডিভিশন এবং বায়ু ও নৌসেনার প্রধান দফতরের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরাও এখন থেকে কোভিড হাসপাতালের দায়িত্ব সামলাবেন। সাম্প্রতিক অক্সিজেন সংকট নিয়েও দুজনের মধ্যে বহুক্ষণ কথা হয়েছে বলে সেনা ও প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আপাতত সশস্ত্র বাহিনীর কাছে যত পরিমাণ অক্সিজেন রয়েছে, তা হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে দেশের নানা প্রান্তে যত দ্রুত সম্ভব যাতে অক্সিজেন পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও সেনাবাহিনী ১০০ শতাংশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি চিকিৎসকদের সহায়তার জন্য সেনাবাহিনীর নার্সদেরকেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্যাম্প বা তাঁবু তৈরির যে সমস্ত পরিকাঠামো বা চিকিৎসা সরঞ্জাম থাকে, তা দিয়ে কোভিড রোগীর চিকিৎসা কেন্দ্র বানানো হতে পারে বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...