Tuesday, June 23, 2026

ভোটের মুখে সরানো হল বীরভূমের ২ ওসি সহ ৩ পুলিশ অফিসারকে

Date:

Share post:

ফের ভোটের মুখে বীরভূমের ২ ওসি সহ ৩ পুলিশ অফিসারকে বদল করা হল। নলহাটি ও দুবরাজপুর থানার ওসিকে সরানো হল। নলহাটি থানার ওসি কোভিড আক্রান্ত। দুবরাজপুরেও নিযুক্ত করা হয়েছে নতুন ওসি। সেখানে নতুন ওসি হলেন প্রসেনজিৎ দত্ত।

দুবরাজপুর থানার ওসির দায়িত্বে ছিলেন দেবব্রত সিনহা। পা ভেঙে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অন্যদিকে নলহাটি থানার ওসির মহম্মদ আলি, করোনা আক্রান্ত । অসুস্থ অবস্থায় দুর্গাপুর হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, ভোট পরিস্থিতিতে কাজে গতি আনতেই সরানো হয়েছে এই দুই ওসিকে। তবে তাঁদের জায়গায় কারা দায়িত্ব পেলেন, তা এখনও জানা যায়নি।

সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট করানোই কমিশনের কাছে চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বীরভূমের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী বিধি মেনে পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছিল । সেসময়ে বীরভূমের এসপি শ্যাম সিংকে বদলি করে আনা হয়েছিল মীরাজ খালিদকে। ভোটের মাঝেই আবার ওই পদে বদল করে কমিশন।মীরাজ খালিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় IPS নগেন্দ্র ত্রিপাঠীকে। এবার সরানো হল দুই ওসিকে।

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...