Friday, June 26, 2026

সাম্প্রদায়িকতা বিরোধী শক্তির হাত মজবুত করতে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক মানস-সুজাতার

Date:

Share post:

দেবস্মিত মুখোপাধ্যায়
(হেলিকপ্টারে সফরসঙ্গী)

মালদহে সভা করতে যাওয়ার সময় আকাশপথে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া এবং আরামবাগের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর সফরসঙ্গী ছিল এখন বিশ্ব বাংলা সংবাদ। এদিন মানস ভুঁইয়া বলেন, “মালদহের শেষ লগ্নে প্রচারে চলেছি। আমাদের আবেদন বাংলার মানুষের কাছে আপনারা বিজেপিকে প্রত্যাখ্যান করুন। বিজেপি বাংলাকে ভালোবাসে না। বাঙালিকে ভালবাসেনা। বাংলাকে, বাঙালিকে একমাত্র রক্ষা করতে পারেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বাংলার মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামিদিনে বাংলার অগ্রগতি উন্নয়নকে ত্বরান্বিত করুন। বাংলার ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে আমরা আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি বিজেপিকে উচ্ছেদ করুন। তৃণমূলকে এগিয়ে দিন। বাংলাকে এগিয়ে দিন।”

আরও পড়ুন-অক্সিজেনের বদলে কি রোগী মন কি বাত শুনবেন? মালদহের পথে মোদিকে ধুয়ে দিলেন কুণাল

এদিন সুজাতা বলেন, “একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ দিন আজ। মালদহতে আজ তিনটি জনসভা রয়েছে। আমাদের লড়াই বাংলা মাকে বাঁচানোর লড়াই। বাংলার মা মাটি মানুষের সম্মান সুরক্ষার লড়াই। এই লড়াই একটি সাম্প্রদায়িক দেশ বিভাজন কারী জাত বিভাজনকারী ধর্মের বিভাজনকারী দেশ ‘বেচনেওয়ালা গাদ্দার’ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। এই লড়াইতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা হয়ে সামিল হয়েছি। তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন।”

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...