Friday, April 3, 2026

ক‍্যামিন্সের পর এবার করোনা যুদ্ধে আর্থিক সাহায্যে এগিয়ে এলেন ব্রেটলি

Date:

Share post:

প‍্যাট ক‍্যামিন্সের( pat cummins)  পর এবার করোনা( corona)  যুদ্ধে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এলেন ব্রেটলি( brett lee) । এদিন ত্রাণ তহবিলে ৪৩ লক্ষ টাকা অনুদান দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। অক্সিজেন সরবরাহ করার জন‍্য এই অনুদান দিলেন ব্রেটলি। দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে। আর চিত্র নাড়িয়ে দিয়েছে তাকে।

করোনার জন্য গোটা দেশে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে।  সেই অভাব মেটানোর জন্য এমন উদ্যোগ নিলেন ব্রেটলি। এদিন টুইটারে ব্রেটলি লেখেন,” ভারত আমার দ্বিতীয় ভালোবাসার জায়গা। দ্বিতীয় বাড়ির মতন। এই দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, খেলোয়াড় জীবনে এবং অবসরের পরও। এখন করোনার দাপটে ভারতের যা চিত্র, তা আমাকে নাড়িয়ে দিয়েছে। ভারতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় আমি কিছু অনুদান দিতে চাই। ৪৩ লক্ষ টাকা অক্সিজেন কিনতে ত্রান তহবিলে দিতে চাই। এই সময় এক হয়ে লড়াই করতে হবে। আমি ধন‍্যবাদ জানাতে চাই যারা সামনে থেকে কাজ করছে তাদের। আমি সবাইকে বলব সবাই সাবধানে থাকুন, সর্তক থাকুন।” ভারতের পাশে থাকার জন‍্য ক‍্যামিন্সকে ধন্যবাদ জানান ব্রেটলি।

আরও পড়ুন:বিদেশি ক্রিকেটারদের পাশে বিসিসিআই, ম‍্যাচ শেষে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিল ভারতীয় বোর্ড

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...