Wednesday, June 24, 2026

বিদেশি ক্রিকেটারদের পাশে বিসিসিআই, ম‍্যাচ শেষে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিল ভারতীয় বোর্ড

Date:

Share post:

করোনার( corona) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ‍্যা অবাক করছে গোটা বিশ্বকে। ইতিমধ্যে আইপিএলে( ipl) খেলতে আসা অনেক বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। তবে থেকে গিয়েছেন বেশিরভাগ ক্রিকেটারই। এমন অবস্থায় ভারতে আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররাও বেশ চিন্তিত। আইপিএল শেষে বাড়ি ফিরতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত তারা। তবে বিসিসিআইয়ের (bcci) পক্ষ থেকে এদিন ক্রিকেটারদের আশ্বস্ত করা হয়।  ক্রিকেটারদের বাড়ি ফেরার ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানাল বিসিসিআই।

এদিন আইপিএলের পক্ষ থেকে বলা হয়, ” অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, প্রতিযোগিতা শেষ হলে কী ভাবে বাড়ি ফিরবে তাঁরা। আমরা আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে কোনও চিন্তা করতে হবে না। বিসিসিআই সম্পূর্ণ দায়িত্ব নেবে যতক্ষণ না সবাই বাড়ি ফিরে যাচ্ছে। ভারতীয় বোর্ড সরকারের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবে। যতক্ষণ না সবাই সুস্থ ভাবে নিজের বাড়ি পৌঁছে যাচ্ছে, ততক্ষণ বিসিসিআইয়ের জন্য প্রতিযোগিতা শেষ হবে না।”

আরও পড়ুন:হাঁটুতে অস্ত্রোপচার হল টি-নটরাজনের

$

Advt

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...