Saturday, April 4, 2026

মাস্ক না পরলেই বেতের বাড়ি!

Date:

Share post:

খায়রুল আলম,ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক না পরলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাস্ক ব্যবহার না করলে পুলিশ যাতে প্রয়োজনে পেটাতে পারে সেই ক্ষমতা দিয়ে আইনি জারির পরিকল্পনা হচ্ছে।  সরকারের একাধিক উচ্চপদস্থ কর্তা মঙ্গলবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। টানরা জানান, বিষয়টি যে কোনও আইনের মধ্যে সংযোজন করে বাস্তবায়িত করা হবে। এর উদ্দেশ্য হবে করোনা সংক্রমণ রোধ করা।

এদিকে, সোমবার (২৬এপ্রিল) লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি সেখানে আলোচনায় উঠে আসে।এই বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা পুলিশকে দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও আলোচনায় আনেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাহলে তাকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পুলিশকে লাঠিচার্জ করার ক্ষমতা দেওয়ার বিষয়টি যে কোনও আইনে অন্তর্ভুক্ত করা হোক। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এরই পরিপ্রেক্ষিতে বেত প্রহারের বিষয়টি কীভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে তা ভাবা হচ্ছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জরুরি জনস্বার্থ বিষয়ক প্রয়োজনে সরকার বেত প্রহার প্রভিশন আইনে যুক্ত করতে পারে। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন বা অন্য কোনও আইনে তা বৈধতা দেওয়া হবে।

সরকারের এক কর্মকর্তা বলেন, মাস্ক না পরলে শাস্তি কী হতে পারে তা নিয়ে আলোচনার সময় বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বেতের বাড়ির প্রস্তাব করেন। কিন্তু প্রচলিত আইনে বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। তখন আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন।অপরদিকে বৈঠক শেষে তথ্য অধিদফতর থেকে পাঠানো অপর এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনও জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...