Thursday, June 25, 2026

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একমাসের অতিরিক্ত বেতন দেওয়ার সিদ্ধান্ত ঝাড়খন্ড সরকারের

Date:

Share post:

নিজেদের জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই এবার তাঁদের জন্য বিশেষ ঘোষণা করল ঝাড়খন্ড সরকার ( Jharkhand state government)। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (chief minister Hemant Soren) নিজের টুইটারে হ্যান্ডেলে ঘোষণা করেন, রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে। মূলত প্রথম সারির যোদ্ধাদের (call warriors) লড়াইকে সম্মান জানাতেই এই ঘোষণা হেমন্ত-সরকারের বলে জানানো হয়েছে। টুইটারে হেমন্ত সোরেন লিখেছেন, ‘এই ভয়ঙ্কর সময়ে করোনা যোদ্ধারা দিনরাত এক করে লড়াই করছেন। তাঁদের সম্মান জানাতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...