Wednesday, June 24, 2026

রাজভবনে আগুন, ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

মঙ্গলবার ভোরে রাজভবনে (fire at Raj Bhavan) আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে। দমকল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ রাজভবনের ভিতরে আগুন লাগে । হঠাৎই রাজভবনের পিছনের দিকের বারান্দায় রাখা আসবাব থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। সাধারণত রাজভবনে দমকলের একটি ইঞ্জিন থাকে। তবে এদিন কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। আরও ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারা। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। রাজভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। ঘটনাস্থলে ইতমধ্যেই পৌঁছে গিয়েছেন সিইএসসি কর্মীরা। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে।

Advt

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...